সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যা থামলেই শেষ (এ কারনে চলবে) ১১ আমি

লাল বৃত্ত নিজেই কিছুদিন বৃত্ত বন্দী ছিলো। যার ফলে চিন্তার খোলসে নতুন কোনো আস্তরন পরার সুজোগ হয়ে উঠেনি। এখনো অনেকটা সেই অবস্থার আবর্তে ঘুর্ণায়মান। কি হলো বুঝলামনা। তবে টের পাচ্ছি কেউ কারো প্রতি বিশ্বাস হারাচ্ছে।

নিজেকে মনে হয় জাহান্নামের কোনো কীট। অনেক ঘেন্না করা কোনো বস্তু। যেন ঘৃন্য কোনো পাড়ার নেড়ী কুকুরদের সাথে বসে ওদের চামড়া উঠে যাওয়া বিশ্রী পিঠে হাত বুলিয়ে দেয়া বিষন্ন কোনো ভ্যাগাবণ্ড। যার সকল কাজেই সমাজের নাক সিঁটকানো। গায় চাঁপানো হাজার বছরের পাপে মোড়ানো কালো চাদর। পায় ছেঁড়া কেডস। গোড়ালীতে ঘাঁ হয়ে লাল দগ দগ করছে। হাতে কালো অথবা খয়েরী হয়ে যাওয়া বড় বড় নখের অস্তিত্ত। তখন জন মানুষের ভিরে রাস্তায় সবার সামনে নিজেকে এমনই কোনো একটা কিছু মনে হচ্ছিলো যখন কানে তপ্ত লাভার গলে পড়া টের পাচ্ছিলাম। এখনো নিজের দিকে তাকিয়ে খুঁজে ফিরি- আমি কি এমনই আসলে?

আমি নিজেকে ভুল করা অথবা ভুলে যাওয়া একটা মানুষ মনে করতে বেশি পছন্দ করি। আমি কোনো ফেরেশতা নই। তবু ভয় পাই। আমি মানুষ নই...আমি ঐ হলুদ দাতের লোকটাই কিনা!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নামাজি কাজ ফেলিয়া

আজ নামাজি কাজ ফেলিয়া ছুটিছে দেখ সিজদাতে, এমনি করে জগত ভরে হোক জমায়েত রোজ রাতে। খোদার ঘরে দরুদ পরে হাজার হাজার মুসলমান; দোর খোলা দিল পথ ভোলা দিল সবমিলে আজ উজাড় প্রাণ। হয় মুসাফির বছর ভুলে আজ কেবলি ঝুকলো শির। কেমন করে আঙ্গুল তোল? তুমিই কে বা মহান পীর? খোদার কাছে কাঁদল অবুঝ কাঁদল পাপী, কদরদান। কান্নাটা তো আসল ছিল, হোক না সে খুব অচলপ্রাণ! এইচ আল বান্না © 2017

হাল ছেড়ে দিলে বন্ধু??

হাল ছেড়ে দিলে বন্ধু?? জীবনকি এভাবেই তোমাকে বহমান স্রোতধারায় ভাসিয়ে নিজ়ে যাবে?? আজ কোনো কঠিন শব্দ গুচ্ছ আমাকে আক্রমন করেনা... আমি নিজেই আপন ব্যাথায় আহত... বুকের কোথাও খেজুর কাঁটার খোঁচার মতো তীক্ষ্ণ ব্যাথা ধীরে প্রশস্ত অবয়ব নেয়... নিয়ে নেয় একাই পর্যদুস্ত... পরাজিত হয়ে গেলে তুমি?? তুমি না বিজয় শেখাও??? তুমি না আকাশকে পকেটে পুরে মেঘের হাওয়াই মিঠাই আপন মুখে আপন সুখে সুখ মেলাও!! দেখবে কোথায় আকাশ লুকায় কান্না ঝড়ায় পাহাড় গায়ে নয়তো কোথাও বিষন্নতাও ডুকরে কাঁদে মাঝির নায়ে একটু ধারে জীবন পারে কোন বেহালা বাদক বসে... ভেজায় তাহার আপন সুরে এক অবেলার দূঃখ রসে? উত্থান পতনের ক্রমাগত আঘাতে বেসামাল জীবন তোমার... আমিও ভাবি... হয়তো বেশী দিন নেই, আমার দুখের পাপড়ি ভাঙ্গার... অনেক সুখেই কাটছে আমার দিন প্রতিক্ষন সন্ধ্যা লগন... একজনাকেই সব শপেছি... প্রার্থনাতে তাই জপেছি... অনেক কষ্ট আর বেদনা নিয়ে তুমি পালিয়ে যাবে?? তিনিকি এর চেয়েও বেশী কষ্ট কাউকে দেননি?? পরীক্ষা করেননি?? হাল ছেড়ে দিলে বন্ধু??

জানিনা হবে কিনা ফেরা

আজকে যেখানে আমাকে দেখছো দাঁড়িয়ে আকাশ অথবা নদী অথবা চিলের ডানার তলে কোমল পালক কিংবা নরম আদর মাখা ছোট্ট ঢেউয়ে দুলতে থাকা কচুরিপানার ফুলের মাঝে একটা নৌকো অথবা মমতা মাখানো মাটির কোলে... কাল আমি বহুদুর কোনো শৃংখলে ঘেরা হবেনা জানিনা হবে কিনা ফেরা ফেরা ফের ভুলে থাকা বহুদুর অনেক জীবন পেড়িয়ে এভাবেই এখানে তোমরা সকলে আবার ব্যস্ত কোলাহল বুকে জীবনের পথে পথ ভুলে মন হিসেবে ন্যস্ত। দাড়ি কমা হীন জীবন জগতে ভাগ শেষ কিবা রয়ে গেলো মোর? চেয়েছিতো ভোর খুলেনি যে দোর আর কিবা আমি করতে পারতাম? কিবা ই বা আমার করার ছিলো? দৈনিক আমি সৈনিক হয়ে হেড়েছি কেবলি জিতিনি কোথাও ওপারেই যদি জিত থাকে মোর তাই থাক তবে তাই থাক