সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যা থামলেই শেষ (এ কারনে চলবে) ৪

অদ্ভুত... পুরো জগতটাই অদ্ভুত। আজ একজন ভালোবাসছে তো কালই মুখ গোমরা করে উল্টোদিকে ফিরিয়ে নিচ্ছে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল্যে নিত্য কম্পমান এই দোলনা থেকে শিশু পৃথিবী কবে যে বড় হবে সেটাই মনে হয় জগদ্বিখ্যাত মানুষদের ভাবনার একটা বিশাল অঞ্চল দখল করে বসে আছে।

ভাবতে ভাবতে সব শেষ হয়... পেঁকে যায় চুল... যৌবন রঙ ফুড়িয়ে বার্ধক্যের ফোকলা দাত জীবনের ক্ষুদ্রতা দেখে হাসে তার বুড়ো হাসি...। নিজের আর প্রিয়ার দুজনেরই বেড়ে যায় চামরার টান টান অহংকারের উপহাস। এক সময়ের উদ্ভ্রান্ত শক্তিধর প্রাণীটাই বয়সের হাতুরীর কাছে অসহায় ভাবে নিজেকে ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে বসে পরে। নিষ্ঠুর করাত কেটে চলে জীবনের ঘুনে ধরা ফার্ণীচার।

ফেলে আসা দিন খুঁজে পেতে বৃদ্ধার মুখে চেয়ে থাকা... অথবা স্মৃতি উলটে কোথাও কখনো কোন মজার ঘটনা আজো মনে আছে... হাতড়ে হাতড়ে চেটেপুটে যাওয়া অতীতের গন্ধ। সারা জীবনের অবাধ্যতাগুলো ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা... আর স্রস্টার কোলে মাথা রেখে ঘুমানোর একটু নিশুথি নিঃশ্বাস।

এমন করেই হঠাৎ কবে একটা অপরিচিত জগতের ডাক এসে যায়। যারা বিশ্বাসী আছে তারা কিছুটা জানে কেমন হবে... আর যারা অবিশ্বাসী ... পুরোটাই একটা আতংক... যদি থেকে থাকে কিছু... তবে??

আসার সময়টাতে মগজের পুষ্টতা এতো কম ছিলো যে নিজের আবেগ অনুভুতি জানতে পারিনি... জানতে পারিনি... কেমন ছিলাম... ভালোবাসার চামড়ায় মোড়ানো ঐ অন্ধকার মাতৃ আঁধারে। জন্মানোর সময় অনুভুতির যেমন কোনো অস্তিত্ত্ব ছিলোনা মৃত্যুর সময় ও কি তেমনি? না!! মৃত্যের সময় তো আমার জ্ঞান কাজ করছে... আমার অভিজ্ঞতা অর্জনের সেই তন্ত্রীগুলো কাজ করছে... এখানে অবোধ, অবুঝ অথবা অজ্ঞান হওয়ার কি কোনো সুজোগ আছে?? সুজোগ আছে কি শিশু সময়ের সেই ভুলে যাওয়ার মস্তিস্ক পাওয়ার??

অজ্ঞান হলে কি আসলেই বোধ লোপ পায়?? সাধারনত দেখা যায় যদি কেউ জ্ঞান হাড়ায় তাহলে ততক্ষনের কোনো জ্ঞান তার কাছে থাকেনা... যতক্ষন সে জ্ঞানহীন অবস্থায় ছিলো। মৃত্যুকালীন অবস্থায় কি সেই জ্ঞানটা লোপ পায় না?? তাহলে কি মৃত্যুর স্বাদটা অনুভুতির বাইরে রয়ে যায় না?? এটা আমার মৃত্যু না আসা পর্যন্ত হয়তো আমি বুঝতে পারবো না। কেননা এমন কোনো ব্যাক্তি পাওয়া যায়নি... যাকে আমি মৃত্যুর স্বাদ কেমন জিজ্ঞেস করবো।

কেমন অদ্ভুত এক সমিকরনে এসে আপনাতেই হাজির আমরা সবাই... এবং এই অতিথির সংখ্যা নিজের অজান্তেই আপন সুখে আমরা বাড়িয়েই চলছি...( চলবে)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নামাজি কাজ ফেলিয়া

আজ নামাজি কাজ ফেলিয়া ছুটিছে দেখ সিজদাতে, এমনি করে জগত ভরে হোক জমায়েত রোজ রাতে। খোদার ঘরে দরুদ পরে হাজার হাজার মুসলমান; দোর খোলা দিল পথ ভোলা দিল সবমিলে আজ উজাড় প্রাণ। হয় মুসাফির বছর ভুলে আজ কেবলি ঝুকলো শির। কেমন করে আঙ্গুল তোল? তুমিই কে বা মহান পীর? খোদার কাছে কাঁদল অবুঝ কাঁদল পাপী, কদরদান। কান্নাটা তো আসল ছিল, হোক না সে খুব অচলপ্রাণ! এইচ আল বান্না © 2017

হাল ছেড়ে দিলে বন্ধু??

হাল ছেড়ে দিলে বন্ধু?? জীবনকি এভাবেই তোমাকে বহমান স্রোতধারায় ভাসিয়ে নিজ়ে যাবে?? আজ কোনো কঠিন শব্দ গুচ্ছ আমাকে আক্রমন করেনা... আমি নিজেই আপন ব্যাথায় আহত... বুকের কোথাও খেজুর কাঁটার খোঁচার মতো তীক্ষ্ণ ব্যাথা ধীরে প্রশস্ত অবয়ব নেয়... নিয়ে নেয় একাই পর্যদুস্ত... পরাজিত হয়ে গেলে তুমি?? তুমি না বিজয় শেখাও??? তুমি না আকাশকে পকেটে পুরে মেঘের হাওয়াই মিঠাই আপন মুখে আপন সুখে সুখ মেলাও!! দেখবে কোথায় আকাশ লুকায় কান্না ঝড়ায় পাহাড় গায়ে নয়তো কোথাও বিষন্নতাও ডুকরে কাঁদে মাঝির নায়ে একটু ধারে জীবন পারে কোন বেহালা বাদক বসে... ভেজায় তাহার আপন সুরে এক অবেলার দূঃখ রসে? উত্থান পতনের ক্রমাগত আঘাতে বেসামাল জীবন তোমার... আমিও ভাবি... হয়তো বেশী দিন নেই, আমার দুখের পাপড়ি ভাঙ্গার... অনেক সুখেই কাটছে আমার দিন প্রতিক্ষন সন্ধ্যা লগন... একজনাকেই সব শপেছি... প্রার্থনাতে তাই জপেছি... অনেক কষ্ট আর বেদনা নিয়ে তুমি পালিয়ে যাবে?? তিনিকি এর চেয়েও বেশী কষ্ট কাউকে দেননি?? পরীক্ষা করেননি?? হাল ছেড়ে দিলে বন্ধু??

মে দিবস এবং আমাদের বোধোদয়ের প্রত্যাশা

যখন পথের পাশে শিশু সন্তান শুয়ে পা নেড়ে নেড়ে একলা নিজের সাথে নিজেই খেলা করে ধুলো আর বালিতে গড়াগড়ি দিয়ে, তখন মায়ের সন্ধান করতে গিয়ে চোখ চলে যায় ইটের ঢিবির উপর হাতের আঙ্গুলগুলোতে চাকার ভেতরের টিউবের রাবারের আবরণ লাগিয়ে কালো পাথরের উপর আস্ত ইটগুলোকে খন্ডিত করতে থাকা কংকালসার মহিলার দিকে। এই মা ও শিশু যেন চিৎকার করে সবাইকে মনে করিয়ে দেয় মে দিবসের আবেদন আর আন্দোলনের কথা। ১ মে। অবিরাম অমানবিক ১০ থেকে ১২ ঘণ্টার শ্রম থেকে কমিয়ে সহনীয় পর্যায়ে আনার আকাংখা তখন প্রতিটা শ্রমিকের দাবী। এই আকাংখাই একদল শ্রমিককে ১৮৮৬ সালে শিকাগোয় নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলিত করে। ৮ ঘণ্টাই হোক কাজের সময়। এই ছিলো তাদের চাওয়া। তারা সময় বেঁধে দিয়েছিলো ১ মে এর মধ্যে তাদের দাবি মেনে নিতে হবে। কিন্তু কারখানার মালিকরা তা মেনে নেয়নি। ৪ মে ১৮৮৬ সালে সন্ধ্যাবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে-মার্কেট নামক এক বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। তারা ১৮৭২ সালে কানাডায় অনুষ্ঠিত এক বিশাল শ্রমিক শোভাযাত্রার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এটি করেছিলেন। “অগাস্ট স্পীজ” নামে এক নেতা জড়ো হওয়া শ্রমিকদের উদ...